তারিখ ও ভেন্যু ঘোষণা আসছে · ঢাকা · সর্বোচ্চ ১৫০ আসন · বাকি ১৫০ · ফি ৳৩,০০০ · মোবাইল + ল্যাপটপ/ট্যাবলেট আবশ্যক

থিওরি না — হাতে-কলমে AI · সমিতির মালিক ও পেশাজীবীদের জন্য

AI FOR
SOMITY 2026

সমিতির কাজে AI — কম সময়ে বেশি কাজ, আরও Smart Management

LEARNSMARTOPPORTUNITY

একদিন। আপনার মোবাইল আর ল্যাপটপ/ট্যাবলেট। আপনার সমিতির আসল কাজ। IT না জানলেও ভয় নেই — একদম শূন্য থেকে শুরু, আমি পাশে থেকে হাতে ধরে দেখিয়ে দেবো।

৳৩,০০০দুপুরের খাবার ও নাস্তাসহ · সর্বোচ্চ ১৫০ জন

মাসিক কালেকশন গত মাসের তুলনায় · নমুনা
  • Branch A−৪%
  • Branch B−২০%
  • Branch C−২%
সাধারণ রিপোর্ট

“এই মাসে collection ৮% কমেছে।”

AI-এর সাহায্যে

“Collection ৮% কমেছে। সবচেয়ে বড় decline হয়েছে Branch B-তে। ৪৫–৬০ দিনের overdue member সংখ্যা বেড়েছে। আগামী ৭ দিনে এই segment-এ targeted reminder campaign চালানো উচিত।”

  • কোথায়Branch B — সবচেয়ে বড় পতন
  • কেন৪৫–৬০ দিনের overdue সদস্য বেড়েছে
  • কী করবেন৭ দিনের targeted reminder campaign
AI শুধু রিপোর্ট দেখায় না — রিপোর্টের অর্থ বুঝতে সাহায্য করে।

একটা প্রশ্ন

আপনি সমিতি চালাচ্ছেন। কিন্তু AI কি আপনার সমিতি চালাতে সাহায্য করছে?

নোটিশ লেখা, বকেয়া কিস্তির রিমাইন্ডার, মেম্বারের অভিযোগের উত্তর, মাস শেষের রিপোর্ট, Facebook পোস্ট — এই কাজগুলো আপনার অফিস প্রতিদিন করে। AI দিয়ে এগুলো অনেক দ্রুত করা যায়। কীভাবে, সেটা মুখে না বলে আপনার হাতে করিয়ে দেখাবো।

ভাই, সোজা কথা বলি।

আমি AI গুরু না। ২০১৭ সাল থেকে Somity Keeper বানাতে গিয়ে সমিতির অফিসের আসল ঝামেলাগুলো কাছ থেকে দেখেছি — মাস শেষে রিপোর্টের চাপ, বকেয়া কিস্তির পেছনে দৌড়, একই প্রশ্নের উত্তর দিনে দশবার।

এই আয়োজনে লম্বা লেকচার হবে না। আপনি নিজের মোবাইল হাতে নেবেন, আমি পাশে থেকে দেখাবো কোন কাজে কীভাবে AI ব্যবহার করবেন। দিনশেষে আপনার হাতে থাকবে নিজের বানানো নোটিশ, মেসেজ আর প্ল্যান — পরদিন অফিসে গিয়েই কাজে লাগাবেন।

আসেন, একদিন একসাথে বসি।

— মাহফুজ আকন্দSomity Keeper · Software Bazar Bangladesh

ভয় নেই

কম্পিউটারে ভালো না? কোনো সমস্যা নেই। আমরা একদম শূন্য থেকে শুরু করবো।

ভাই, আমরা জানি — সমিতির মালিক, ম্যানেজার, স্টাফ, বেশিরভাগই IT-তে অভ্যস্ত না। এতে লজ্জার কিছু নেই। এই আয়োজন ঠিক তাঁদের জন্যই। ইংরেজি টাইপ, কঠিন শব্দ, কোডিং — কিছুই লাগবে না।

  1. অ্যাপ খোলা আর লগইনমোবাইল আর ল্যাপটপে AI অ্যাপ চালু করা — আমরা পাশে থেকে করিয়ে দেবো।
  2. বাংলায় প্রথম প্রশ্নটাইপ করতে কষ্ট হলে মুখে বলেই প্রশ্ন করা যায় — সেটাও দেখিয়ে দেবো।
  3. উত্তর নিজের কাজে নেওয়াAI-এর লেখা কপি করে WhatsApp, SMS বা Word-এ বসানো।
  4. তারপর অফিসের আসল কাজনোটিশ, মেম্বারের মেসেজ, রিপোর্ট — ধাপে ধাপে, নিজের হাতে।

অবশ্যই সাথে আনবেন

  • আবশ্যকস্মার্টফোন — ফুল চার্জ দিয়ে
  • আবশ্যকল্যাপটপ অথবা ট্যাবলেট — হাতে-কলমে কাজের জন্য
  • আবশ্যকচার্জার — দুটো ডিভাইসেরই
  • আবশ্যকইন্টারনেট — মোবাইল ডেটা চালু রাখুন
  • ভালো হয়অফিসের একটা আসল সমস্যা, যেটা নিয়ে কাজ করতে চান

ল্যাপটপ বা ট্যাবলেট ছাড়া হাতে-কলমে বোঝা যাবে না — তাই এটা আনতেই হবে।

তিনটি ফলাফল

শিখুন, Smart হোন, সুযোগ তৈরি করুন

দিনশেষে আপনি তিনটি জিনিস নিয়ে ফিরবেন।

LEARN

শিখুন

অফিসের প্রতিদিনের কাজে AI কীভাবে বাস্তবে ব্যবহার করবেন — চিঠি, নোটিশ, রিপোর্ট, হিসাব বিশ্লেষণ।

SMART

Smart হোন

AI আর ডেটা দিয়ে আরও ভালো সিদ্ধান্ত — কোন ব্রাঞ্চ পিছিয়ে, কোথায় কালেকশন কমছে, এখন কী করা উচিত।

OPPORTUNITY

সুযোগ তৈরি করুন

ভালো সদস্য সেবা, দ্রুত উত্তর, ভালো কালেকশন, পেশাদার মার্কেটিং — AI দিয়ে প্রবৃদ্ধির নতুন পথ।

AI আপনার স্টাফ কমানোর জন্য নয় — আপনার এখনকার টিমকে আরও শক্তিশালী করার জন্য।

হাতে-কলমে

সেদিন আপনি নিজের হাতে যা করবেন

শুধু দেখবেন না — প্রতিটা সেশনে নিজে করবেন। আমি দেখাবো, আপনি সাথে সাথে নিজের মোবাইল আর ল্যাপটপে করবেন। আটকে গেলে হাত তুলবেন — আমরা পাশে আছি।

  • লম্বা থিওরি
  • ঘণ্টার পর ঘণ্টা স্লাইড
  • কঠিন টেকনিক্যাল কথা
  • সফটওয়্যার বিক্রির চাপ
  • শুধু কাজের জিনিস
  1. প্রথম প্রশ্ন, একদম গোড়া থেকে

    মোবাইল আর ল্যাপটপে AI অ্যাপ খুলে প্রথম প্রশ্নটা নিজে করবেন। কীভাবে জিজ্ঞেস করলে কাজের উত্তর আসে, সেটা হাতে-কলমে।

    নিয়ে যাবেন: প্রম্পট লেখার সহজ নিয়ম
  2. নিজের সমিতির নোটিশ

    আপনার পরের সভার নোটিশ বা একটা অফিসিয়াল চিঠি — এলোমেলো তথ্য দিয়ে শুরু, গোছানো ডকুমেন্টে শেষ।

    নিয়ে যাবেন: ব্যবহারযোগ্য নোটিশ
  3. মেম্বারকে মেসেজ

    বকেয়া কিস্তির ভদ্র রিমাইন্ডার, রাগী মেম্বারের শান্ত উত্তর — SMS আর WhatsApp দুই ভার্সনেই।

    নিয়ে যাবেন: মেসেজের রেডি টেমপ্লেট
  4. রিপোর্ট থেকে আসল কথা

    নমুনা কালেকশন ডেটা দিয়ে বের করবেন কোন ব্রাঞ্চ পিছিয়ে, কেন, আর এখন কী করা উচিত।

    নিয়ে যাবেন: রিপোর্ট পড়ার নতুন চোখ
  5. Facebook পোস্ট

    নিজের সমিতির জন্য এক সপ্তাহের পোস্ট আর একটা ছোট ভিডিওর স্ক্রিপ্ট — বসে বসেই বানাবেন।

    নিয়ে যাবেন: ৭ দিনের কনটেন্ট
  6. আপনার নিজের সমস্যা

    আপনার সমিতির একটা আসল সমস্যা নিয়ে আসবেন। AI-এর সাথে বসে সেটার ৭ দিনের অ্যাকশন প্ল্যান বানাবেন।

    নিয়ে যাবেন: নিজের সমিতির প্ল্যান
মনে রাখবেন: স্মার্টফোন আর ল্যাপটপ/ট্যাবলেট — দুটোই চার্জারসহ আনতে হবে। সাথে আনুন অফিসের একটা সমস্যা, যেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। কী কী লাগবে, দেখুন

যা দেখবেন ও শিখবেন

স্লাইড কম, হাতে-কলমে বেশি

সারাদিন একই ছন্দ: আপনার চেনা সমস্যা → AI → কাজের ফলাফল।

  1. ০১অফিসের কাজে AI
  2. ০২রিপোর্ট ও ডেটায় AI
  3. ০৩সদস্যদের সাথে যোগাযোগে AI
  4. ০৪মার্কেটিং ও প্রবৃদ্ধিতে AI
  5. ০৫Smart সিদ্ধান্ত নিতে AI
  6. ০৬সমিতির ভবিষ্যৎ: Somity Keeper + AI

৫টি লাইভ ডেমো

মঞ্চে, আপনার চোখের সামনে
১অফিসের কাজ
সমস্যাএলোমেলো কিছু নোট — মিটিংয়ের কথা, সিদ্ধান্ত, করণীয়
AIনোটগুলো গুছিয়ে পেশাদার ভাষায় লিখে দেয়
ফলাফলরিপোর্ট, নোটিশ, সারাংশ ও করণীয় তালিকা
২ডেটা বিশ্লেষণ
সমস্যাপ্রায় ৩,০০০ সদস্যের একটি নমুনা সমিতির ডেটা — কোথা থেকে শুরু করবেন?
AIকালেকশন ট্রেন্ড, ব্রাঞ্চের পারফরম্যান্স আর overdue সদস্য খুঁজে বের করে
ফলাফলদুর্বল জায়গা, সুযোগ ও পরবর্তী করণীয়ের পরামর্শ
৩মার্কেটিং
সমস্যানতুন সদস্য দরকার, কিন্তু প্রচারের পরিকল্পনা করার সময় নেই
AIএকটি স্থানীয় সমিতির জন্য ৭ দিনের নতুন সদস্য সংগ্রহ campaign বানাও
ফলাফলCampaign-এর নাম, প্রতিদিনের কনটেন্ট, Facebook পোস্ট, ভিডিও স্ক্রিপ্ট, SMS, WhatsApp বার্তা, পোস্টারের লেখা
৪সদস্যের অভিযোগ
সমস্যাআমার payment আপডেট হয়নি — একজন সদস্যের অভিযোগ
AIপরিস্থিতি বুঝে উত্তর ও পরবর্তী ধাপ সাজিয়ে দেয়
ফলাফলভদ্র উত্তর, যাচাইয়ের চেকলিস্ট, অফিসের ভেতরের করণীয়, follow-up বার্তা
৫আপনার নিজের সমস্যা
সমস্যাদর্শকের কাছ থেকে নেওয়া লাইভ প্রশ্ন — যেমন আমাদের branch-এর collection কমে গেছে। কেন?
AIএকজন business assistant-এর মতো ধাপে ধাপে সমস্যা বিশ্লেষণ
ফলাফলসম্ভাব্য কারণ, কী ডেটা লাগবে, ৭ দিনের action plan, ৩০ দিনের কৌশল ও KPI

ডেমোতে নমুনা ডেটা ব্যবহার করা হবে — কোনো সমিতি বা সদস্যের আসল তথ্য নয়।

যা হাতে নিয়ে যাবেন

আজ শিখবেন, আগামীকাল অফিসে ব্যবহার করতে পারবেন।

  • বাস্তব কাজে লাগার মতো AI জ্ঞান
  • Prompt-এর উদাহরণইভেন্টের পরে AI prompt pack ও presentation পাঠানো হবে
  • নমুনা টেমপ্লেট — নোটিশ, চিঠি, রিপোর্ট
  • সদস্যদের সাথে যোগাযোগের উদাহরণ — SMS, WhatsApp, Facebook
  • মার্কেটিংয়ের ধাপে ধাপে পদ্ধতি
  • ডেটা বিশ্লেষণের পরিষ্কার ধারণা
  • AI দিয়ে অফিসের কাজ সাজানোর আইডিয়া
  • আপনার সমিতিতে AI শুরু করার roadmap
  • অংশগ্রহণের সার্টিফিকেটAI for Somity Business Transformation 2026

সারাদিনের পরিকল্পনা

একদিন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা

দিনের বড় অংশ জুড়ে লাইভ ডেমো আর হাতে-কলমে কাজ। দুপুরের খাবারের টেবিলেও আলোচনা চলবে — কালেকশন, ব্রাঞ্চ, মার্কেটিংয়ের মতো বিষয়ভিত্তিক টেবিলে।

৪টি লাইভ সেশনবিষয়ভিত্তিক নেটওয়ার্কিং লাঞ্চপ্রশ্নোত্তরসার্টিফিকেট

সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে; চূড়ান্ত সময় ভেন্যু ঘোষণার সাথে জানানো হবে।

  1. ৯:০০রেজিস্ট্রেশন ও পরিচিতি
  2. ৯:৩০উদ্বোধন
  3. ৯:৪৫সমিতির জন্য AI কেন জরুরি
  4. ১০:১৫ব্যবসার মালিকদের জন্য AI-এর মূল কথা
  5. ১০:৪৫অফিসের কাজে AI
  6. ১১:৩০চা বিরতি
  7. ১১:৫০ডেটা ও হিসাবে AI
  8. ১২:৪০সদস্যদের সাথে যোগাযোগে AI
  9. ১:১৫দুপুরের খাবার ও নেটওয়ার্কিং
  10. ২:১৫মার্কেটিং ও প্রবৃদ্ধিতে AI
  11. ৩:০০লাইভ বিজনেস চ্যালেঞ্জ
  12. ৩:৪০চা বিরতি
  13. ৪:০০সমিতির ভবিষ্যৎ + AI
  14. ৪:৩০পাশাপাশি নতুন ব্যবসা: AI দিয়ে শুরু
  15. ৪:৪৫প্রশ্নোত্তর
  16. ৫:০০সমাপনী ও সার্টিফিকেট

কারা আসবেন

যাঁরা সমিতি চালান, আর যাঁরা সমিতির কাজ সামলান

বিশেষভাবে যাঁদের জন্য

  • সমিতির মালিক
  • প্রতিষ্ঠাতা
  • চেয়ারম্যান / এমডি
  • সেক্রেটারি
  • জেনারেল ম্যানেজার
  • ব্রাঞ্চ ম্যানেজার
  • হিসাবরক্ষক
  • অফিস ম্যানেজার

সাথে আনতে পারেন

  • অফিস স্টাফ
  • সদস্য সেবা স্টাফ
  • কম্পিউটার অপারেটর
  • মার্কেটিং স্টাফ
  • ডেটা এন্ট্রি স্টাফ

মালিক আর ম্যানেজার একসাথে এলে সবচেয়ে বেশি লাভ — কারণ পরের দিন অফিসে AI চালু করার সিদ্ধান্ত আর কাজ দুটোই তখন একসাথে এগোয়।

বক্তারা

যিনি নিজে হাতে ধরে শেখাবেন

“আমি AI গুরু না। আমি সমিতির সমস্যা বুঝি — আর সেটাই AI দিয়ে সমাধান করে দেখাবো।”

মাহফুজুল হক আকন্দMahfuz Akand

Somity Business Technology & AI Transformation Speaker

মাহফুজুল হক আকন্দ একজন উদ্যোক্তা ও সফটওয়্যার নির্মাতা। ২০১৭ সাল থেকে তাঁর তৈরি Somity Keeper সমিতির হিসাব, কালেকশন ও মেম্বার ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে। সমিতির প্রতিদিনের সমস্যা — কালেকশন, হিসাব, মেম্বার, ব্রাঞ্চ — তিনি কাছ থেকে দেখেছেন, আর সেখান থেকেই এই AI আলোচনার শুরু।

  • ২০১৭থেকে Somity Keeper
  • ৫০০+প্রতিষ্ঠান Somity Keeper ব্যবহার করে
  • ২,২০০+সরাসরি ক্লায়েন্ট
  • ১০+বছর ব্যবসার প্রযুক্তি তৈরিতে
  • Managing DirectorSoftware Bazar Bangladesh
  • প্রতিষ্ঠাতাSomity Keeper
  • চেয়ারম্যানToppers Business Limited
  • সদস্যBASIS
  • Board of DirectorJCI Dhaka Dynamic (GLC 2025)
পূর্ণ প্রোফাইল দেখুন বক্তার ওয়েবসাইট — hellomahfuz.com

আজকের ৪ জন বক্তা

৩ জনের নাম ও ছবি নমুনা — পরে চূড়ান্ত হবে
  • MA

    মাহফুজুল হক আকন্দ

    মূল বক্তা · Somity Keeper
    • AI-এর মূল কথা
    • অফিসের কাজে AI
    • সমিতির ভবিষ্যৎ
  • নমুনা

    আরিফুল ইসলাম

    সমিতির হিসাব ও ডেটা বিশেষজ্ঞ
    • ডেটা ও হিসাবে AI
  • নমুনা

    সাবরিনা হক

    মেম্বার সার্ভিস ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক
    • সদস্য যোগাযোগে AI
    • মার্কেটিং ও প্রবৃদ্ধি
  • নমুনা

    তানভীর রহমান

    উদ্যোক্তা ও ব্যবসা উন্নয়ন পরামর্শক
    • পাশাপাশি নতুন ব্যবসা
    • লাইভ বিজনেস চ্যালেঞ্জ

সমিতির ভবিষ্যৎ

আপনার সমিতির ডেটা শুধু রিপোর্ট বানাবে, নাকি সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে?

আজ

Somity Keeper

  • সদস্য
  • কালেকশন
  • হিসাব
  • ব্রাঞ্চ
  • স্টাফ
  • রিপোর্ট
আগামী দিন

Somity Keeper + AI

  • AI রিপোর্ট
  • AI ইনসাইট
  • AI অ্যাসিস্ট্যান্ট
  • AI সদস্য সেবা
  • AI অ্যালার্ট
  • AI পরামর্শ
  • AI পূর্বাভাস

ডেটাAIইনসাইটসিদ্ধান্তপদক্ষেপ

এই সেশনে দেখবেন সমিতি ব্যবস্থাপনা কোন দিকে যাচ্ছে — বিক্রির উপস্থাপনা নয়, ভবিষ্যতের একটা ঝলক।

Somity Keeper সম্পর্কে জানুন

সময় আর নতুন ব্যবসা

সময় বাঁচান। সেই সময়ে পাশাপাশি আরেকটা ব্যবসা দাঁড় করান।

ভাই, সমিতির মালিকের সবচেয়ে দামি জিনিস হলো সময়। রোজকার লেখালেখি, রিপোর্ট আর মেসেজের কাজের খসড়া AI-কে দিলে আপনার হাতে সময় বের হবে। সেই সময় দিয়ে কীভাবে পাশাপাশি নতুন কিছু দাঁড় করাবেন — সেটাও সেদিন হাতে-কলমে দেখাবো।

যেভাবে সময় বাঁচবে

খসড়া AI করবে, আপনি শুধু দেখে ঠিক করবেন।

  • নোটিশ, চিঠি, মিটিং মিনিটসএলোমেলো তথ্য দিলেই গোছানো খসড়া
  • মেম্বারের মেসেজএকবার টেমপ্লেট বানান, বারবার ব্যবহার করুন
  • মাস শেষের রিপোর্টসংখ্যা দিলে সারাংশ আর করণীয় এক জায়গায়
  • স্টাফের নির্দেশনা ও SOPএকবার লিখে সবার হাতে — বারবার বোঝাতে হবে না
  • Facebook পোস্টএক বসায় পুরো সপ্তাহের কনটেন্ট

পাশাপাশি আরেকটা ব্যবসা — AI যেভাবে সাথে থাকবে

আইডিয়া থেকে চালু রাখা পর্যন্ত, ধাপে ধাপে।

  1. আইডিয়া যাচাইআপনার এলাকা, পুঁজি আর অভিজ্ঞতা বলে কয়েকটা আইডিয়া আর তার ঝুঁকি জেনে নিন
  2. বিজনেস প্ল্যানখরচ, আয়ের উৎস, প্রথম ৯০ দিনের কাজ — এক বসায় খসড়া
  3. মার্কেটিংনাম, Facebook পেজের লেখা, প্রথম মাসের পোস্ট
  4. হিসাব ও সিস্টেমদৈনিক হিসাবের শিট, স্টাফের SOP, কাস্টমারের মেসেজ টেমপ্লেট
  5. চালু রাখাপ্রতি সপ্তাহে সংখ্যা দিয়ে জিজ্ঞেস করুন — কোথায় উন্নতি দরকার
নতুন ব্যবসার আইডিয়াপ্রম্পট

আমি [জেলা]-তে একটি সমিতি চালাই। হাতে [পুঁজির পরিমাণ] টাকা আর সপ্তাহে [কত ঘণ্টা] সময় আছে। পাশাপাশি করা যায় এমন ৫টি ছোট ব্যবসার আইডিয়া দিন — প্রতিটার আনুমানিক খরচ, ঝুঁকি আর প্রথম ৩০ দিনের কাজসহ।

AI পরামর্শ দেবে, সিদ্ধান্ত আপনার। টাকা খাটানোর আগে নিজে যাচাই করুন, অভিজ্ঞ কারো সাথে কথা বলুন।

প্রশ্নোত্তর

সাধারণ কিছু প্রশ্ন

ইভেন্টটা কবে, কোথায় হবে?

একদিনের পূর্ণ আয়োজন, সর্বোচ্চ ১৫০ জনের জন্য। তারিখ: শীঘ্রই ঘোষণা করা হবে। ভেন্যু: শীঘ্রই ঘোষণা করা হবে। ঘোষণা হলেই রেজিস্টার্ড সবাইকে SMS-এ জানানো হবে।

কারা অংশ নিতে পারবেন?

সমিতির মালিক, প্রতিষ্ঠাতা, পরিচালক, ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, হিসাবরক্ষক এবং অফিসের মূল স্টাফ। যাঁরা সমিতির সিদ্ধান্ত নেন, তাঁদের জন্য এটা সবচেয়ে বেশি কাজে আসবে।

আমি তো কম্পিউটার তেমন পারি না — পারবো?

পারবেন, ভাই — ভয়ের কিছু নেই। আমরা জানি বেশিরভাগ সমিতির মালিক আর স্টাফ IT-তে অভ্যস্ত না, তাই একদম শূন্য থেকে শুরু করবো। মোবাইলে WhatsApp চালাতে পারলেই হবে। পুরোটা সহজ বাংলায়, ধাপে ধাপে।

মোবাইল আর ল্যাপটপ/ট্যাবলেট — দুটোই লাগবে?

হ্যাঁ, দুটোই আনতে হবে — স্মার্টফোন আর ল্যাপটপ অথবা ট্যাবলেট, চার্জারসহ। সেদিন সব কাজ নিজের হাতে করবেন; ল্যাপটপ বা ট্যাবলেট ছাড়া হাতে-কলমে বোঝা যাবে না।

অংশগ্রহণ ফি কত?

জনপ্রতি ৳৩,০০০। এর মধ্যে দুপুরের খাবার আর নাস্তা আছে। আসন সর্বোচ্চ ১৫০টি। পেমেন্ট করা যাবে: বিকাশ। রেজিস্ট্রেশনের পর পেমেন্ট সম্পন্ন হলেই আসন নিশ্চিত।

এটা কি সফটওয়্যার বিক্রির অনুষ্ঠান?

না ভাই। এটা শেখার দিন। আপনি নিজের হাতে কাজ করে, নিজের সমিতিতে কীভাবে লাগাবেন সেটা বুঝে ফিরবেন — এটাই লক্ষ্য।

সার্টিফিকেট পাওয়া যাবে?

হ্যাঁ, দিনের শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা আছে। বিস্তারিত রেজিস্ট্রেশনের সময় জানানো হবে।

রেজিস্ট্রেশন

রেজিস্ট্রেশন চলছে — বাকি ১৫০ আসন

তারিখ ও ভেন্যু শীঘ্রই ঘোষণা

দুই ধাপে আসন নিশ্চিত করুন

১) নিচের ফর্ম পূরণ করুন — আপনার জন্য একটি আসন সাময়িকভাবে ধরে রাখা হবে। ২) পেমেন্ট সম্পন্ন করলেই আসন নিশ্চিত, SMS-এ টিকিট চলে যাবে।

ফি (জনপ্রতি)৳৩,০০০
যা থাকছেলাঞ্চ + নাস্তা
মোট আসন ১৫০ বাকি ১৫০
  • আপনার নাম ও পদবি
  • সমিতির নাম
  • মোবাইল নম্বর (টিকিট SMS-এ যাবে)
  • সমিতি কোন জেলায়
  • কোন ডিভাইস আনবেন — ল্যাপটপ না ট্যাবলেট

আগে রেজিস্টার করেছেন? আমার রেজিস্ট্রেশন দেখুন →

রেজিস্ট্রেশন ফর্ম
এই নম্বরে পেমেন্ট লিংক ও টিকিট SMS যাবে।

AI আসছে না — AI ইতিমধ্যেই এসে গেছে। প্রশ্ন হলো, আপনার সমিতি কবে থেকে AI ব্যবহার শুরু করবে?

পাশাপাশি আরেকটা ব্যবসা কীভাবে করবেন, কীভাবে সময় বাঁচাবেন — সেটাও দেখাবো।

LEARN AI.BUILD A SMART SOMITY.CREATE NEW OPPORTUNITIES.

একদিন সময় দিন। বাকিটা আমি দেখিয়ে দেবো।

৳৩,০০০ · সর্বোচ্চ ১৫০ আসনলাঞ্চ ও নাস্তাসহ · বাকি ১৫০ আসন
রেজিস্ট্রেশন